করোনা আক্রান্ত হয়ে ডিএসসিসির কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ এবার করোনা ভাইরাতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এক কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম। তিনি ডিএসসিসির বর্জ্য বিভাগে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (২৫ এপ্রিল) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মিল্লাতুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই সন্ধ্যায়ই তার মৃত্যু হয়।

উত্তম কুমার জানান, খন্দকার মিল্লাতুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। আইইডিসিআর’র পক্ষ থেকেও এটি নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে শুক্রবার (২৪ এপ্রিল) বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।