করোনা আতঙ্কঃ শ্যামপুরে সড়কে মরদেহ, কাছে যায়নি কেউ

মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শ্যামপুর থানার জুরাইন নতুন সড়কে অজ্ঞাত এক ব্যক্তিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পড়ে থাকতে দেখেও করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে কেউ এগিয়ে যায়নি বলে পুলিশ জানায়।
রোববার (০৫ এপ্রিল) দিনগত রাত ২টায় মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্যামপুর থানার ডিউটি অফিসার (এসআই) রাম কানাই সরকার জানান, মরদেহটি অনেকক্ষণ রাস্তায় পড়ে ছিলো বলে জানা যায়। করোনা আতঙ্কে কেউই মরদেহটির কাছে যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তেরর প্রতিবেতন পেলে মৃত্যু সঠিক কারন জানা যাবে।