জেলা প্রতিবেদকঃ গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারী (৩০) ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই নারীর কয়েকদিন ধরে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
গতকাল শুক্রবার বিকেলে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
এদিকে, একই উপজেলায় করোনা উপগর্গে এক বৃদ্ধের (৭৩) মৃত্যু হয়েছে। গত রাতে ব্লাড ক্যান্সার ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান তিনি।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে কালিগঞ্জ পৌর সভায় সংক্রমণের হার বিবেচনায় এনে ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
গতকাল রাত ১২টার পর থেকে ওইসব এলাকা পুরোপুরি লকডাউন করা হয়েছে। লকডাউন এলাকার মধ্যে রয়েছে, কালিগঞ্জ পৌরসভা উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানাসহ গুত্বপুরুর্ণ স্থাপনা।


