জেলা প্রতিবেদকঃ করোনায় ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড স্টেশন কর্মকর্তা ফরেস্টার শফিউর রহমানের (৫৪) মৃত্যু হয়েছে.
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন।।
মঙ্গলবার (২ জুন) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
শফিউরের গ্রামের বাড়ি নওগার নিয়ামতপুর। তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড স্টেশন কর্মমকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ন কবির জানান, অসুস্থবোধ করায় ঈদুল ফিতরের পরের দিন ছুটি নিয়ে তার নিজ বাড়িতে চলে যান শফিউর রহমান। সেখানে গিয়ে তার শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বর তীব্র হয়। এ অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
গত ৩১ মে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


