করোনা ভাইরাসে দেশে আরও ৪ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদকঃ দেশে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে একজন নারী এবং বাকি তিনজন পুরুষ। একজন পূর্বে আক্রান্তদের পরিবারের সদস্য। বাকি তিনজন বিদেশ ফেরত। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪।
বুধবার (১৮ মার্চ) আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।