করোনা ভাইরাস- আরো ২০৬ জন আক্রান্ত

জেলা প্রতিবেদকঃ সিলেটে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকাল আরো নতুন ২০৬ জন আক্রান্তসহ এ পর্যন্ত সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৫ জন।

বিভাগের চার জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১২জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরো ২০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮২ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৫ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৫৪ জন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ৪২ জন ও হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৬ জন।