জেলা প্রতিবেদকঃ কক্সবাজারে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (১ জুন) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শহরের মধ্যম নুনিয়ারছড়ার শামসুল আলম প্রকাশ শামসু মাঝির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (৩০ মে) তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার (৩১ মে) তাকে হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


