করোনা ভাইরাস- কিশোরগঞ্জে নতুন ৬২ জনের শনাক্ত

করোনা

জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ৬২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৪ জন।

রোববার (০৭ জুন) দিনগত রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

তিনি জানান, সোমবার (০১ জুন) রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) এমপিএমএল ল্যাবে পাঠানো ৩১২ জনের নমুনা এবং বুধবার (৩ জুন) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৪ জনের নমুনা ও শুক্রবার (৫ জুন) ৭০ জনের নমুনাসহ মোট ৪০৬ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে নতুন ৬২ জনসহ পুরাতন একজনের কোভিড-১৯ পজিটিভ এবং ৩৪৩ জনের নেগেটিভ এসেছে।
আক্রান্তদের ৬২ জনের মধ্যে ভৈরব উপজেলায় ২৫ জন. কুলিয়ারচর উপজেলায় ১৩ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, বাজিতপুর উপজেলায় ৬ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলায় ৩ জন, হোসেনপুর উপজেলায় একজন, করিমগঞ্জ উপজেলায় একজন, পাকুন্দিয়া উপজেলায় একজন ও নিকলী উপজেলায় একজন রয়েছেন।

এনিয়ে জেলায় মোট ৬৬৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া রোববার (০৭ জুন) ১৯ জনসহ মোট ২৪০ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন এবং ১৫ জন করোনা পজিটিভ রোগী মারা গেছেন। বর্তমানে জেলার ৪০৯ জন ও অন্য জেলা হতে আগত ২ জনসহ মোট ৪১১ জন করোনা পজিটিভ রোগী ও ১০ জন রোগী নেগেটিভ/সাসপেক্টটেড আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি জেলায় ১৩১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।