করোনা ভাইরাস- কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণে কুমিল্লায় গেল ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে।

কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু দেখানো হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও কুমিল্লা সিএমএইচ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা জেলায় গেল ২৪ ঘণ্টায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৫ জনে।