করোনা ভাইরাস- খুমেকে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

করোনা

জেলা প্রতিবেদকঃ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে আশরাফুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ৭টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতাল প‌রিচালক ডা. মুন্সী রেজা সে‌কেন্দার জানান, ৩ দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আশরাফুর রহমান গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু রেজাল্ট এখনো পাওয়া যায়নি।