করোনা ভাইরাস- গাজীপুরে নতুন করে শনাক্ত ৩৭ জন

করোনায় দেশে আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৩৬৭ জন

জেলা প্রতিবেদকঃ গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন।

এনিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৩৬২।

মঙ্গলবার বিকালে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ২৫ জন। এছাড়া কালিয়াকৈরে ১১ জন ও কালীগঞ্জে ১ জন।

আক্রান্তদের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২৮২ জন, কালীগঞ্জে ১৯৮, কাপাসিয়ায় ১৫৩, শ্রীপুর উপজেলায় ২৪৮ এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৪৮১ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন।

সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮৬ জন।

তিনি আরো বলেন, গাজীপুর জেলায় সোমবার পর্যন্ত ১৭ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে পজিটিভ হয়েছে দুই হাজার ৩৬২ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পাঠানো হয়েছে ৫২৯ জনের।