জেলা প্রতিবেদকঃ গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ১১৭ জনে।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১২৯ জনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে ৭৭ জন, কালিয়াকৈরে ১১ জন, কালীগঞ্জে ১১ জন, কাপাসিয়ায় ১৬ জন ও শ্রীপুর উপজেলায় ১৪ জন।
এ নিয়ে কালিয়াকৈর উপজেলায় ২২২ জন, কালীগঞ্জে ১৮০, কাপাসিয়ায় ১৫০, শ্রীপুর উপজেলায় ২৩০ এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৩৩৫ জন। বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৭ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২০ জন।
এছাড়া সর্বশেষ ১৫ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পাঠানো হয়েছে ৭৩০ জনের।


