জেলা প্রতিবেদকঃ চট্টগ্রামে নতুন করে আরও ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৯ জন, সিভাসুতে ৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৬ জনসহ চট্টগ্রাম জেলার মোট ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪২৪টি। এর মধ্যে ২৫৭টি বিআইটিআইডিতে, ৭১টি সিভাসুতে, ৬৬টি চমেকে এবং ৩০টি কক্সবাজার মেডিক্যালে করানো হয়।
আজকের ৬১ জন সহ চট্টগ্রামে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৭৩ জনে দাঁড়ালো।


