জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন খান।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ১৯ জুন(শুক্রবার) বিষয়টি নিশ্চিন্ত করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন খানের করোনা পজিটিভ আসে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন খানের করোনা উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষা করান। বৃহস্পতিবার রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন খান বলেন, বৃহস্পতিবার সকালে নমুনা দিয়েছিলাম। রাতে নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। শরীরে জ্বর ছিল। তবে গতকাল থেকে তা কমে গেছে। আমি এখন অনেকটা সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় আইসোলেশনে আছি।
সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন খান।


