জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘন্টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ আরো ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে দিনাজপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪১২ জন। যার মধ্যে পুরুষ ২৯৭ জন, নারী ৯৭ জন ও শিশু ১৮ জন রয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১০১ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ১৪ জনের করোনা পজিটিভ, একটি নমুনার ফলাফল ফলোআপ পজিটিভ ও বাকিগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।


