জেলা প্রতিবেদকঃ দিনাজপুরে জেলায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান, জেলায় নতুন শনাক্ত করোনা রোগীদের
মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালের আরএমও পারভেজ সোহেল রানা ও তার অফিস সহায়ক মোমিনুল ইসলামসহ সদরে চারজন, পার্বতীপুর উপজেলার দুইজন, বিরল উপজেলার দুইজন, বীরগঞ্জ উপজেলার একজন, বোচাগঞ্জ উপজেলার একজন এবং চিরিরবন্দরের একজন রয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের।


