নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় (কোভিড-১৯) প্রাণঘাতি করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় আরও ১২ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের ৬ জন আর বাকীরা অন্যান্য ইউনিয়নের। এ উপজেলায় এ পর্যন্ত ১৯৪ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ এ বিষয়টি নিশ্চিত করেন।
ডা. অনুপ বলেন, বৃহস্পতিবার (০৪ জুন) উপজেলার বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ৪০ জন নমুনা পরীক্ষা করে যান। নমুনা সংগ্রহ শেষে ওই দিন বিকালে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে (আইইডিসিআর) থেকে মোবাইল ম্যাসেজের মাধ্যমে ১২ জনের আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়।


