করোনা ভাইরাস- নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৬

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১০৬ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত। আক্রান্ত কোন ব্যক্তির সুস্থ হয়নি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, এ সময়ের মধ্যে জেলায় কোন মৃত্যু নেই।

বুধবার (৩ জুন) দুপুরে এ তথ্য জানান তিনি।

ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৩১৫৩ জনের ফলাফল পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৩১৫৩ জন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৮৫ জনের আর সুস্থ হয়েছেন ৮১৩ জন।