করোনা ভাইরাস- নারায়ণগঞ্জ ল্যাবে নতুন শনাক্ত ২২

করোনা

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের (খানপুর ৩০০ শয্যা হাসপাতাল) ল্যাবে নতুন করে ২২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ তথ্য জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়। এর আগে বুধবার (১৩ মে) ১৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল বলেও জানান তিনি।

এর আগে সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৬২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়। জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১৪৭৫ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৫৯ জনের আর সুস্থ হয়েছেন ২৭৯ জন।