করোনা ভাইরাস- নোয়াখালীতে নতুন আরও ৩৬ জন আক্রান্ত

করোনা ভাইরাস

জেলা প্রতিবেদকঃ নোয়াখালীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৬ জন। মারা গেছেন ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ১২ ও ১৩ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ১৪ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯০৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। এ ছাড়া মোট সুস্থ ৪০২ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ জন।