জেলা প্রতিবেদকঃ নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় ৮জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে ৮ চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ২৩ জন। এর মধ্যে মারা গেছেন ২জন।
সিভিল সার্জন বলেন, করোনায় নতুন আক্রান্তরা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।
নড়াইলে এ পর্যন্ত মোট ৯৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯২১ টি রির্পোট পাওয়া গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৭৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৬৫ জন। আইসোলেশনে আছেন ৪৯ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন।


