করোনা ভাইরাস- বগুড়ায় আরো ৪২ জনের শনাক্ত

করোনা ভাইরাস শনাক্ত

জেলা প্রতিবেদকঃ বগুড়ায় ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন করে ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু নেই এই জেলায়। এনিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১৭ জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার (০৪ জুন) রাত বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে ২৪ ঘণ্টায় জেলার মোট ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৭ জনের এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৪২টি নমুনার মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়।

সুত্র থেকে জানা যায়, বগুড়ায় নতুন করে আক্রান্ত ৪২ জনের মধ্যে পুরুষ ২৯ জন, নারী ৭ জন এবং শিশু ৬ জন। আক্রান্তদের মধ্যে ২৮ জনই বগুড়া সদর উপজেলার। এছাড়া শেরপুর উপজেলার ৮ জন, গাবতলী উপজেলার ২ জন, ধুনট উপজেলায় ২ জন এবং শাজাহানপুর উপজেলার ১ জন, সারিয়াকান্দি উপজেলার ১ জন, আদমদিঘী উপজেলার ১ জন এবং ধুনট উপজেলার ১ জন।

তিনি জানান, বৃহস্পতিবার নতুন করে করোনা পজিটিভ ৫ জন সুস্থ হয়েছেন। নতুন করে আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে।