করোনা ভাইরাস- বগুড়ায় একদিনে ৬ জনের মৃত্যু

করোনা

জেলা প্রতিবেদকঃ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে বগুড়ায় একদিনে তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হলো।

শনিবার (১৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্ত এক হাজার ১৮৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন।