করোনা ভাইরাস- বরিশালে আরও ৭ রোগী শনাক্ত

করোনা

জেলা প্রতিবেদকঃ বরিশাল জেলায় নতুন করে আরও ৭ জন ব্যক্তি করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। পাশাপাশি সুস্থ হয়েছেন ৩৮ জন।

রোববার (১৭ মে) দিনগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, আক্রান্তের মধ্যে নগরের সাগরদি, নাজির মহল্লা ও গোড়াচাঁদ দাস রোড এলাকার একজন করে মোট তিনজন রয়েছেন। এছাড়া উজিরপুর উপজেলায় দুইজন, বানারীপাড়া ও মুলাদী উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে স্থানীয় আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেনও রয়েছেন।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, আক্রান্ত ৭ ব্যক্তির অবস্থান অনুযায়ী জায়গাগুলো লকডাউন করা হয়েছে।