বরিশালে মঙ্গলবার (২৬ মে) পুলিশসহ আরও ১৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক সদস্য ও তার পরিবারের দু’জন রয়েছেন।
এছাড়া নগরের সাগরদী বাজার এলাকার চারজন, চাঁদমারি মাদ্রাসা সড়ক এলাকার একজন, দক্ষিণ আলেকান্দা এলাকার একজন, ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার একজন, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চার আইচা গ্রামের একজন, উজিরপুর উপজেলার একজন, বাকেরগঞ্জ উপজেলার একজন ও মেহেন্দিগঞ্জ উপজেলার একজন রয়েছেন।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, নমুনা রিপোর্ট পাওয়ার পর আক্রান্ত ১৪ জনের বাড়িসহ অবস্থান লকডাউন করা হয়েছে। তাদের যাতায়াত ও সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।


