করোনা ভাইরাস- লক্ষ্মীপুরে আরও ১৮ জন শনাক্ত

করোনায় দেশে আরও ২৫ জনের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৯০ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।

জেলার সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে বসিকপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল হুদা বকুল, জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিম ও সদর হাসপাতালের একজন নার্স ও সোনালী ব্যাংকের এক কর্মচারী রয়েছেন। এখন পর্যন্ত সদর উপজেলায় ১৩৮ জন, রায়পুরে ৪৮ জন, রামগঞ্জে ৫৭ জন, কমলনগরে ২৬ জন ও রামগতি উপজেলায় ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ডা.আব্দুল গফ্ফার আরও জানান, গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরে সুস্থ হয়েছেন আরও ২ জন। এ ছাড়া নতুন একজনসহ আইসোলেশনে বর্তমানে ভর্তি রয়েছেন ১৫ জন।