করোনা ভাইরাস- সিলেটে আরও ১৭৭ আক্রান্ত

করোনা

জেলা প্রতিবেদকঃ সিলেট বিভাগে নতুন করে আরও ১৭৭ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই বিভাগে আক্রান্তের সংখ‌্যা ২ হাজার ৩২০ জন।

সিলেটে স্থা‌পিত দু‌টি পরীক্ষাগার এবং ঢাকার এক‌টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় এই ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নি‌শ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ‌্য অধিদপ্তরের সহকারী প‌রিচালক আনিসুর রহমান।

স্বাস্থ‌্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬৭ জন এবং মারা গেছেন একজন। সুনামগঞ্জ জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮২ জন, হবিগঞ্জ জেলায় ১২ জন, মৌলভীবাজার জেলায় ১৩ জন।

এই বিভাগে সিলেট জেলায় সংক্রমিত রয়েছেন ১ হাজার ৩৭২ জন। এর মধ‌্যে মারা গেছেন ৩৬ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৫১৮ জন এবং মারা গেছেন ৪ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২৩৯ জন এবং মারা গেছেন ৪ জন। এ ছাড়া মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ‌্যা ১৯১ জন। এর মধ‌্যে মারা গেছেন ৪ জন।