জেলা প্রতিবেদকঃ এবার করোনা আক্রান্ত হলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার (৩ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
এদিন ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন ও মেয়রের বাসার দুই নিরাপত্তাকর্মী। মেয়রের স্ত্রী সামা হক চৌধুরী বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া কাউন্সিলর আজাদ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


