জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) মুহিবুল ইসলাম ইমন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৩ মে) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সিসিকের ১০ জনের করোনা টেস্ট করানো হয়। এরমধ্যে মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। বর্তমানে তাকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।


