মোঃ আলাউদ্দিন ঘরামীঃচরফ্যাশন ভোলা করোনা যুদ্ধে জয়ী হলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন আখন (৬২)। মঙ্গলবার দুপুরে তার করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে।
প্রথম দিনেই তিনি উপজেলা প্রশাসনিক ভবনে উপজেলা প্রশাসনের মাসিক মিটিং যোগদান শেষে বৃক্ষরোপন উদ্ধোধন করেন।উপজেলা চেয়ারম্যানের একান্ত সহকারী কামাল হোসেন ও হাসান মাহমুদ জানান,
৯ জুন চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন আখনের নমুনা রিপোর্টে পজিটিভ আসে। তিনি ওই দিনই ঢাকার ধানমন্ডির নিজ বাসায় ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসাসেবা প্রদান করেন। সোমবার ফের তার নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন বলেন, আমি মনোবল না হারিয়ে নিজে করোনাভাইরাস প্রতিরোধমূলক কার্যকলাপ করেছিলাম। একই সঙ্গে ডাক্তারের পরামর্শ মোতাবেক চলছিলাম। মঙ্গলবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই সরকার ত্রাণ ও জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজে নিবেদিত সরব ভূমিকা পালনে অব্যাহত রাখেন এই এই চেয়ারম্যান। এ ছাড়া বিভিন্ন সময় আক্রান্ত সংবাদকর্মী থেকে শূরু করে সকলের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন মহলে সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমি ভোলা-৪ আসনের এমপি আবদুলাহ আল ইসলাম জ্যাকবের কাছে কৃতজ্ঞ। তিনি সার্বক্ষণিক আমার খোঁজ-খবর নিয়েছেন। এ ছাড়াও আমি চরফ্যাশনের সব নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমাকে ফোন করে এবং আমার জন্য মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা করে আমার সুস্থতা কামনা করেছেন।


