মোঃ আলাউদ্দিন ঘরামীঃ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১২ টায় ভোলার চরফ্যাসন দক্ষিণ আইচা বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন সদর রোডে সামাজিক দূরত্ব বজায় রেখে ৯ নং চরমানিকা ইউনিয়নের কর্মহীন, অসহায় ও দরিদ্র (৯৪৪)জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।
চরফ্যাশন-মনপুরা আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এই খাদ্য সহায়তা দেন।
এসময় চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, ৯ নং চরমানিকা ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব সফিউল্লাহ হাওলাদার , দক্ষিণ আইচা থানার ওসি হারুন আর রসিদ ,এবং জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব আব্দুর রব মিয়া, ৯নং চরমানিকা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ আখন, শুশু কিশোর এর সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ: আরোও উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা যুব লীগের যুগ্ন আহ্বায়ক আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সী, ও যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন মাস্টার এবং যুব লীগের সদস্য মোঃ জাহের মিয়া আরও উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা ছাত্র লীগের সভাপতি সম্পাদক প্রমুখ।


