এম এম সি মেহেদী কাটাখালী: বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক অবৈধ যানবাহন আটক করতে সক্ষম হয়েছে। এ সময়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ জামাল শেখ জানান, খুলনা-মোংলা মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্তেও নসিমন, করিমন, ভটভটি, ত্রি-হুলার চলাচল করার কারণে সড়ক দূঘটনা বৃদ্ধি পেয়েছে। যে কারণে ২৪ থেকে ২৭ আগষ্ট উক্ত সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ কাগজ পত্র না থাকা সহ বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের ও অর্ধশতাধিক যানবাহন আটক করা হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন উপ-পুলিশ পরিদর্শক মোঃ জামাল শেখ, এএসআই মোঃ মাহাম্মুদ হাসান, এএসআই আরিফ হোসেন সহ সঙ্গীয় ফোর্স।


