ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সরাইল খাটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খড়িয়ালা এলাকায় এক নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সরাইলের বিশ্বরোড থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়তদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


