কাভার্ড ভ্যান-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন ট্রাক চালক আহত। নিহতের বাড়ি বগুড়ায়।

মঙ্গলবার (১৬ মার্চ) ভোরে মহাসড়কের মিরসরাই এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে মিরসরাই স্টেশনের ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন।