জেলা প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কামারখন্দে ওষুধ বহনকারী একটি গাড়ি চাপায় আব্দুর রহমান মণ্ডল (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে কড্ডার মোড়-বলরামপুর আঞ্চলিক সড়কে রসুলপুর কৃষ্ণচুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রহমান মণ্ডল চৌবাড়ি গ্রামের আলকাস মণ্ডলের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, শিশুটি ওই আঞ্চলিক সড়কে সাইকেল চালাচ্ছিল। এ অবস্থায় ওষুধ বহনকারী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।


