কালিয়াকৈরে অগ্নিকান্ডে সাতটি বাড়ির ৬০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জেলার কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় শুক্রবার রাতে এক অগ্নিকান্ডে সাতটি বাড়ির ৬০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। উপজেলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার স্টেশন ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে সাহেবপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আজাহার আলী, রিয়াজ ইকবাল, চান মিয়া, রোকেয়া, মো. নাসির উদ্দিন, মাঞ্জুর হোসেন ও মাহজালালের বাড়িতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিয়াাকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ওসব ব্যক্তির মালিকানাধীন বাড়ির ৬০টি ঘর ও মামলামাল পুড়ে গেছে।