কালিয়াকৈরে শ্বাসরোধ করে নারী হত্যা

হত্যা

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাংগুরী গ্রামের মোঃ হোসেন আলীর স্ত্রী আনোয়ারা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে তার নিজ বাসভবণ থেকে লাশ উদ্ধার করে পুলিশ বাহিনী।

এ বিষয়ে এলাকাবাসীর কাছে প্রশ্ন করেলে জানা যায় মোঃ হোসেনা আলী ও তার স্ত্রী আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে স্বপরিবারে বাংগুরী গ্রামে বসবাস করে আসছেন। নিহতের বড় ছেলা রাতের বেলায় কাজ শেষ করে বাড়ি ফিরে তার নিজ কক্ষে ঘুমোতে যায় এবং নিহতের স্বামী ও ছোট ছেলে রোহন পাশের এক গ্রামে মেলায় দোকান করেন। সকালে বাড়ী ফিরে ঘরের দরজা বন্ধ দেখে বাড়ীতে ডাকাডকি করেন পরে তার বড় ছেলে আবির এসে দরজা খুলে দেয়। পরে মৃত আনোয়ারার আনোয়ারার মৃত দেহ বিছানায় পরে থাকতে দেখেন ও ঘরের মেঝেতে সিধ কাঁটা দেখতে পায়। মৃতের পাশে গিয়ে তার গলায় গামছা পেচানো দেখে তারা চিৎকার করে প্রতিবেশিদের ডাকাডাকি করেন পরে এলাকাবাসী সম্মিলিত হয়ে কালিয়াকৈর থানা পুলিশকে ফোন করে।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছে মৃত দেহ উদ্ধার করে। মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান লাশটি ময়না তদন্তের পরেই হত্যার আসল রহস্য জানা যাবে।