কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিবেদকঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহাব উদ্দিন (৫০) নামে মোটরসাইকেলের এ আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২০ জুন) দিনগত রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার পুলেরঘাট-মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহাব উদ্দিন উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ষাটকাহন গ্রামের বাসিন্দা।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত ৮টার দিকে পুলেরঘাট-মাইজহাটি এলাকায় অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আহাব উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুস সোবহান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।