কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাস) পজিটিভ বেড়ে সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ১৩৯ জনে।
শনিবার (০৮ আগস্ট) দিনগত রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
তিনি জানান, গত বৃহস্পতিবার (০৬ আগস্ট) ও শুক্রবার (০৭ আগস্ট) সংগৃহীত নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এখান থেকে ৯৪ জনের প্রতিবেদন পাওয়া গেছে।
এরমধ্যে নতুন ১৬ জনের কোভিড-১৯ পজিটিভ এবং ৭৮ জনের নেগেটিভ এসেছে।
আক্রান্তদের ১৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, বাজিতপুর উপজেলায় ৩ জন, হোসেনপুর উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় একজন ও কুলিয়ারচর উপজেলায় একজন রয়েছেন।
এনিয়ে জেলায় মোট ২ হাজার ১৩৯ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া শনিবার (০৮ আগস্ট) গত ২৪ ঘন্টায় ২০ জনসহ জেলায় মোট ১৮৬০ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন এবং জেলায় মোট ৩৮ জন করোনা পজিটিভ রোগী মারা গেছেন। বর্তমানে জেলার ২৪১ জন ও অন্য জেলা হতে আগত একজনসহ মোট ২৪২ জন করোনা পজিটিভ রোগী ও ৯ জন রোগী নেগেটিভ/সাসপেক্টটেড আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি জেলায় ৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।


