কুষ্টিয়ার দৌলতপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশু শ্রমিকের সংখ্যা

কুষ্টিয়া সদর থেকে মোঃ সোহেল পারভেজ  জেলা প্রতিনিধি : :কুষ্টিয়ার দৌলতপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশু শ্রমিকের সংখ্যা। দৌলতপুরের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, দৌলতপুর সীমান্ত বর্তী এলাকা হওয়ায় অত্র এলাকায় প্রয়োজনে-অপ্রয়োজনে, কারনে-অকারনে এবং বিভিন্ন পরিস্থিতির কারনে শিশুরা শ্রম দিতে বাধ্য হয়েছে। যার ফলে অত্র এলাকায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অনেক এবং শিক্ষা থেকে ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী। আর এ ধরনের শিশু শ্রমিকদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবারের শিশুরা বেশী।

অত্র এলাকায় কৃষি কাজ, ভ্যান-রিক্সা চালক, অটো চালক, ওয়েল্ডিং এর দোকান, ঔষধ ফার্মেসী, বিড়ি-সিগারেট তৈরী ও বিভিন্ন কলকারখানা সহ অধিকাংশ কর্মস্থলেই এখন শিশু শ্রমিকদের দেখা যায়। আবার মজুরী কম হওয়ায় বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে এই শিশু শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। এছাড়াও অনেক মাদক ব্যবসায়ী অর্থের লোভ দেয়া সহ বিভিন্ন কৌশলে শিশুদের দিয়ে মাদক ব্যবসায় ব্যবহার করার কারনে অনেকেই মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে গভীর ভাবে জড়িয়ে পড়ছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষ করে দৌলতপুরে অবাধে চলছে এ ধরনের কাজ। চাষ আবাদ, কলকারখানা, ভ্যান চালনার মত কষ্ট সাধ্য কাজ।

উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের চরাঞ্চলে চলছে বাদামের বীজ বপনের মৌসুম, এ মৌসুমে এলাকার ৭-১০ বছরের স্কুল পড়–য়া শিশুদের শ্রমিক বৃত্তিতে নিয়োগ করেছে এক শ্রেণীর সার্থান্ধ মানুষ, আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তারা প্রচুর মুনাফা অর্জন করে চলেছে। এছাড়া কলকারখানা, মুদি দোকান ও কাঠের ফার্নিসারের দোকানেও চলছে শিশু শ্রম। শিশুদের দুঃখ কষ্টের কথা ভেবে ব্যথাতুর হৃদয়ে শুকান্তকে বলতে হয়েছিল “সবচেয়ে খেতে ভাল মানুষের রক্ত” মানুষ আজ লোভী পশুদের মতই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মানুষের অর্থ লালসার রাজ্যে শিশুদেরও মুক্তি নেই, শিশুশ্রম প্রাচীন কাল থেকেই চলে আসছে। বর্তমানে সভ্যদেশ সমুহে মানুষ যেখানে বিবেক শক্তি ও স্বাধিনতা বোধের বড়াই করে সেখানেও কেন থাকবে মানবাত্বার অপমান ও নির্লজ্জতার এই উদাহরণ। শিশুশ্রম নিরোধের বিষয়ে উপযুক্ত শিক্ষার প্রসার এবং দারিদ্র বিমোচন ছাড়া সমম্যার সমাধান সম্ভব নয়। শিশু শ্রম চরম ভাবে বেড়ে যাওয়ায় এলাকার সচেতন মহল উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।