কুষ্টিয়া জেলা প্রতিনিধি; জীবন মাহমুদ: নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১১ জন, দৌলতপুর ৩ জন , কুমারখালী৩ জন, ভেড়ামারা ৯ জন। সদরের ব্যাক্তিদের ঠিকানা কালিশংকরপুর, উকিলপাড়া,একে মুখার্জি রোড,নরেশ লেন, কুমারগাড়া,বড়বাজার।
দৌলতপুরের ব্যাক্তিদের ঠিকানা ফিলিপনগর,হোগলবাড়িয়া,সোনালী ব্যাংক।কুমারখালীর ব্যাক্তিদের ঠিকানা লাহিনীপাড়া, শিলাইদহ ও শেরকান্দি।ভেড়ামারার ব্যাক্তিদের ঠিকানা দক্ষিণ রেলগেট,উপজেলা অফিস,নওদাপাড়া, বারোমাইল,চাদগ্রাম,ষোলোদাগ,হিরি মদিয়া।
আজকে নতুন সনাক্ত ১৮জন পুরুষ ও ৮ জন নারী।
এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১৭৯ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)
★ উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত
দৌলতপুর ২৮, ভেড়ামারা ৩৩, মিরপুর ১৫, সদর ৬৫,কুমারখালী ২৬, খোকসা ১২
★পুরুষ রোগী ১৩৩, নারী ৪৬
★সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩৪ জন
উপজেলা ভিত্তিক সুস্থ ৩২ জন
(দৌলতপুর ১১, ভেড়ামারা ২, মিরপুর৫, সদর৪,কুমারখালী ৯, খোকসা ১)
বহিরাগত সুস্থ ২ জন
★বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৪০ জন।
★হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।
★খুলনায় চিকিৎসাধীন ২ জন।
সর্বসাধারণের প্রতি অনুরোধ আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন। যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যাবহার করুন ও ব্যাবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যাবহার করুন।
কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত


