কুষ্টিয়ায় অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ

কুষ্টিয়া : মিরপুরে মাসুদ রানা (১৪) নামের অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে শনিবার (২১ এপ্রিল) দুপুরে মিরপুর থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে। মাসুদ রানা মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং হাটবোয়ালিয়া নতুন কুড়ি আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। মাসুদ রানার ভাই সাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সকালে মাসুদ রানা স্কুল ব্যাগ নিয়ে বাইসাইকেল যোগে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়। পরে সে আর বাড়ী ফিরে আসেনি। সাহিদুল ইসলাম বলেন, ‘আমার ভাই নিখোঁজ না অপহৃত তা আমরা বুঝতে পারছি না।’ যদি কেউ তার ভাইয়ের সন্ধান পান তাহলে ০১৭৮৮৬৫৫৮৮৩ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।