জেলা প্রতিবেদকঃ কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে সোহাগ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সোহাগ ওই এলাকার মকছেদ আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
সোহাগের চাচা নফছের আলী জানান, বিকেলে বাড়ির পাশে মাঠে খেলা করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


