কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভপতি নাজমুল ইসলাম (৩২) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর এলাকায় তার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাজমুল ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার এসআই আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আড়াইটার দিকে নাজমুল তার শোবার ঘরে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে ও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


