কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়িতে নিখোঁজের একদিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে,শুক্রবার বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলিটারী গ্রামের টাইলস মিস্ত্রি জায়েদুল হকের ৬ বছরের এক শিশু নিখোঁজ হয়। পরে আজ শনিবার (২০ জুন) দুপুরে স্থানীয় সলিমুদ্দিনের পাটক্ষেতের মাঝখানে মৃত অবস্থায় শিশুটির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।শিশুটির গলায় দাগ রয়েছে।
ফুলবাড়ি থানার ওসি তদন্ত মোঃ নবিউল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।


