কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি’র পণ্য সন্দেহে ১৬বস্তা ছোলা ও ২০বস্তা চিনি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেফিন’র নেতৃত্বে পরিচালিত অভিযানে বড়ভিটা ইউনিয়নের খড়িবাড়ি বাজারের মুদি দোকান মুকুলের গোডাউন থেকে ২০ বস্তা চিনি,৮বস্তা ছোলা ও অপর দোকানি একরামুলের দোকান থেকে আরো ৮বস্তা ছোলা উদ্ধার করা হয়েছে।
অভিযানের খবর পেয়ে মুদি দোকান মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।
মঙ্গলবার(২১ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেফিন জানান, টিসিবি’র পণ্য সন্দেহে ১৬বস্তা ছোলা ও ২০বস্তা চিনি উদ্ধার করা হয়েছে।অভিযুক্ত দোকানিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


