কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীর গংগারহাট বাজার এলাকায় একটি নির্মানাধীন ভবনে কাজ করার সময় সেফটিক ট্যাংকে পড়ে আল আমিন (২৫) ও সুজন(৩২) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে গংগারহাট এলাকার আব্দুল আউয়ালের নির্মানাধীন ভবনে কাজ করছিল নির্মান শ্রমিকরা। এ সময় শ্রমিক আল আমিন ট্যাংকের গর্তে নামেন। বেশ কিছুক্ষন তার সাড়া না পাওয়ায় ঐ এলাকার সুজন নামে এক যুবক তাকে উদ্ধার করতে নামেন। বেশ কিছুক্ষন তারা দুজন উঠে না এলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের উদ্ধারকারীকারী দল এসে তাদের দুজনকে উদ্ধার করে। পরে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিসৎক মৃত ঘোষনা করে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টীম লিডার শাহীন জানান, খবর পেয়ে আমরা এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করি। সেফটিক ট্যাংকে বিষক্রিয়া তাদের দুজনের মৃত্যু হতে পারে।


