কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের সামাজিক দূরত্ব বজায় না রেখে ১০ টাকায় ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে।রোববার(৫ এপ্রিল) সকালে জেলা সদরের পৌর এলাকার ১০টি পয়েন্টে ১০টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়।পৌরশহরের মাহবুবার রহমান ডিলারের মাধ্যমে চাল বিক্রির সময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান।
প্রতিটি পয়েন্টে সামাজিক দুরত্ব বজায় না রেখে চাল সংগ্রহ করায় অসন্তোষ প্রকাশ করেন সচেতন মহল।
জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়,চাল বিক্রির কার্যক্রম সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।প্রথম দফায় ১০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।


