কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজারে সোমবার(২০ এপ্রিল) দুপুরে ইউপি চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে এলাকাবাসীসহ আওয়ামী লীগ, যুগলীগ ও ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ইউপি মেম্বার দুলাল মিয়া,যুবলীগ নেতা ওয়াজেদ আলী, ছাত্রলীগের আশরাফুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঘোগাদহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে ১২ জন মেম্বার মানববন্ধন করেন।পাল্টাপাল্টি মানববন্ধন করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।