১২০০'শ জনের মাঝে

কুড়িগ্রামে ইফতার সামগ্রী বিতরণ করলো যুবলীগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ১২০০’শ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবলীগ।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্বরে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান মুমিনের ব্যক্তিগত উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শাকিব, ছাত্রনেতা রমজান,তাফসির, প্রমুখ।